বাংলাদেশ

নিম্ন আদালতের ২১ বিচারকসহ করোনায় আক্রান্ত ৮৩ জন

নিম্ন আদালতের ২১ বিচারক ও ৬২ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (২১ জুন) আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মন্ত্রণাল আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের ২০ জুন রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া নওগাঁ জেলা জজ আদালতের মহিউদ্দিন মোহন নামের একজন অফিস সহায়ক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে এখনও নমুনা রিপোর্টর রিপোর্ট পাওয়া যায়নি।

আক্রান্ত বিচারকদের ইতোমধ্যে মধ্যে সুস্থ হয়েছেন ২ জন। তারা হলেন, নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।

আক্রান্ত কর্মচারীদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন নারায়নগঞ্জ জেলা জজ আদালতের অফিস সহায়ক আব্দুল বারি।

মারা গেছেন মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক কাওছার মিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button