বাংলাদেশ
সীতাকুণ্ডে ফের আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১১ মার্চ) উপজেলার ছোট কুমিরা ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে একটি তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন নিহত ও ৩৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



