স্পোর্টেইনমেন্ট

সিলেটের টানা চার ম্যাচে জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) নবম আসরে টানা চার জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটির জয়যাত্রা থামাতে ব্যর্থ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডোমিনেটর্স।

মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকার মুখোমুখি হয় সিলেট। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান করেছে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান করতেই থেমে গেছে ঢাকা।

এদিন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান তাওহিদ হৃদয়। শেষ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন হৃদয়। ৪৬ বলে ৫টি চার ও সমান ছক্কার সাহায্যে ৮৪ রান করে ফেরেন হৃদয়।

হৃদয়ের ৪৬ বলের ৮৪ রানের ঝড়ো ইনিংস আর নাজমুল হোসেন শান্তর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০১ রানের পাহাড় গড়ে সিলেট।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। এছাড়া ৪২ রান করেন মোহাম্মদ মিঠুন।

Related Articles

Leave a Reply

Back to top button