স্পোর্টেইনমেন্ট

পরাজয়ের কারণ জানালেন বাবর আজম

এশিয়া কাপের ফাইনালে খেলেও জিততে না পারার পেছনে, বাজে ফিল্ডিংকেই দায়ী করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সে কথাই জানালেন তিনি।  তার মতে, বাজে ফিল্ডিংয়ের কারণেই ফাইনালে হেরেছে তার দল।

দাসুন শানাকাদের অভিনন্দন জানিয়ে বাবর আজম বলেন, ‘শ্রীলংকা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তবে আমাদের ফিল্ডিং আজ কোনোভাবেই ভালো ছিল না। খুবই বাজে হয়েছে।  তাছাড়া আমাদের মিডল অর্ডার যেভাবে চেয়েছিলাম, সেভাবে ক্লিক করেনি।  আমরা শুরুতে তাদের চেপে ধরেছিলাম।  কিন্তু শেষটা হয়নি। আমরা যেভাবে চেয়েছি সেভাবে শেষ করতে পারিনি। একটা জুটিই সেখান থেকে বের করে নিয়েছে তাদেরকে। ’

বাজে ফিল্ডিং বলতে শ্রীলংকার সর্বোচ্চ স্কোরার ভানুকা রাজাপাকসেকে দুটি জীবন দেওয়ার কথাই বলছেন বাবর আজম।

শ্রীলঙ্কার জয়ের নায়ককে দুবার আউট করার সুযোগ পেয়েছিল পাকিস্তান। প্রথমবার যখন তার রান ৪৬। হারিস রউফের স্লোয়ার মারতে গিয়ে বল আকাশে তুলেছেন রাজাপাকসে। লং অন থেকে ছুটে এলেও বলের নিচে যেতে না পেরে ক্যাচ ফেলে দেন।

এর কিছুক্ষণ পর আবারও ব্যর্থ হন শাদাব।  এবারও সৌভাগ্যক্রমে ব্যক্তিগত ৫১ রানে বেঁচে ফেরেন রাজাপাকসে।

Related Articles

Leave a Reply

Back to top button