বাংলাদেশ

সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে: র‌্যাব ডিজি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে, রাজধানীর রমনা কালীমন্দির পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

র‌্যাব ডিজি বলেন, আমরা আশা করছি দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে। মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আর কিছু বলা সমীচীন হবে না।

গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Related Articles

Leave a Reply

Back to top button