সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: নিহত ৩

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আহত অন্তত আরও পাঁচজন। নিহতরা হলেন, শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।
বিস্ফোরণে ভবনটি আংশিক বিধ্বস্ত হয়েছে। ধানমণ্ডি থানার উপপরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ভবনে আগুন লাগার খবর আমরা পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।



