বিশ্ব

সালমান রুশদির ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার স্বীকার হওয়া বুকারজয়ী লেখক সালমান রুশদি’র হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ২৪ বছর বয়সী হামলাকারীর নাম হাদি মাতার।

হামলাকারীর হামলায় বর্তমানে সালমান রুশদি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তিনি কথা বলতে পারছেন না এবং তিনি একটি চোখও হারাতে পারেন। শুক্রবার ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

নিউইয়র্ক পুলিশ বলছে, ওই যুবক অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে সালমান রুশদিকে কোপাতে শুরু করে। মাত্র ২০ সেকেন্ডে’ ১০ থেকে ১৫ বার ছুরিকাঘাত করেছিলো হাদি।

প্রাথমিক তদন্তে নিউ ইয়র্ক পুলিশ জানতে পেরেছে, ইসলাম ধর্মাবলম্বী হাদি শিয়া সম্প্রদায়ের। জন্ম ক্যালিফোর্নিয়ায় হলেও সে ইরানি বংশোদ্ভূত। শিয়া কট্টরপন্থায় বিশ্বাসী হাদির আনুগত্য রয়েছে ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর প্রতি। তবে তিনি সরাসরি কোনও কট্টরপন্থী সংগঠনের সদস্য কি না, তা এখনও জানা যায়নি।

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা হাদি একাই রুশদিকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি। তবে কেন বা কী উদ্দেশ্য নিয়ে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনও জানায়নি পুলিশ। অনুষ্ঠানস্থলে পাওয়া একটি ব্যাকপ্যাক ও ইলেক্ট্রনিক ডিভাইস অনুষ্ঠানের প্রবেশপত্র উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া প্রবেশপত্রটি ছিল ফেয়ারভিউর একটি ঠিকানার।

Related Articles

Leave a Reply

Back to top button