বিশ্ব

জাপানের ভারী তুষারপাতে ১৩ জন মৃত্যু

ভারী তুষারপাতের ফলে ১৩ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন জাপানের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকায়। সূত্র: রয়টার্স।

জানা গেছে, বৈরি আবহাওয়ার কারণে ১০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়েছে বলে।

আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, জাপানের উত্তরাঞ্চল এবং জাপান সাগরের উপকূলে তুষারঝড় এবং উচ্চ ঢেউয়ের কারণে ৬০ সেন্টিমিটার (দুই ফুট) পর্যন্ত গভীর তুষারপাত হতে পারে। একই সঙ্গে সোমবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে।

দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, শনিবার বিকেল পর্যন্ত ৩০ জনেরও বেশি গুরুতর আহতসহ ৫০ জনেরও বেশি আহত হয়েছে।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, উত্তর জাপানে ট্রেন এবং বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। শুক্রবার থেকে জাপানে প্রায় ২০০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে, ১৫টি এক্সপ্রেসওয়েতে ৫৮টিরও বেশি অংশে রাস্তা বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও মধ্য ও পশ্চিম অঞ্চলের কিছু অংশে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, এই পরিস্থতিতে বড়দিনে চরম সতর্কতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দুর্যোগ প্রতিরোধ মন্ত্রী কোইচি তানি।

Related Articles

Leave a Reply

Back to top button