বাংলাদেশ

সাংবাদিক প্রবীর সিকদারের মামলার রায় ১১ এপ্রিল

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার রায় পিছিয়ে ১১ এপ্রিল ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রায় ঘোষণার দিন ছিল কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন রায় ঘোষণার পরবর্তী এ দিন ধার্য করেন।

এর আগে গত ২২ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক প্রবীর সিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তত্কালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।

২০১৫ সালের ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।

Related Articles

Leave a Reply

Back to top button