বাংলাদেশ

সুপ্রিম কোর্টে ১৫ জুন পর্যন্ত চলবে ভার্চুয়াল শুনানি

করোনাভাইরাস সংক্রমণরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৩০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে গত ২৬ এপ্রিল সাধারণ ছুটিতে আদালত বন্ধ রাখা হয়। এরপর ভার্চ্যুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button