স্পোর্টেইনমেন্ট
শিগগিরই অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি

আগামী দুয়েক-একদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির সভা শেষে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগামী ১২ আগস্টের ভেতর ওয়ানডের নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি।
জানা গেছে, নতুন অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস।
তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।



