বিশ্বজুড়ে তীব্র হচ্ছে ফরাসি পণ্য বর্জনের ডাক

ইসলাম ও হজরত মুহাম্মদকে (সা.) অবমাননার পদক্ষেপে সমর্থন দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ঘটনায় ক্ষুব্ধ পুরো মুসলিম বিশ্ব।
ঘটনার প্রতিবাদে মধ্যপ্রাচ্য ও আরববিশ্বের দেশগুলোর সামাজিক মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের দাবিও উঠেছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ‘হ্যাশট্যাগ ফ্যান্সা তুসিয়ান লি-নাবী আল-উম্মাহ’ নামে সামাজিক প্রতিবাদ শুরু হয়েছে। এছাড়াও কুয়েতের ‘আল মিরাহ কনজিউমার গুডস’সহ আরও কিছু ব্যাবসায়িক প্রতিষ্ঠান ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।
তারা বলছে, নিজেদের অবস্থান থেকে আমাদের সবারই ইসলাম ও মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদ করা উচিত। ফরাসি পণ্য বর্জন করাও একটি কার্যকর প্রতিবাদ বলে আমরা মনে করি।
এভাবে বিশ্বজুড়ে ক্রমেই তীব্র হচ্ছে ফরাসি পণ্য বর্জনের আহ্বান।



