অন্য খবর

সময়ের আগেই ‘সাধ’ খেলেন মাহিয়া মাহি

চলতি বছরের ১২ সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে মা হওয়ার খবর জানান ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। এর প্রায় দেড় মাস পরই ‘সাধ’ খাওয়ার খবর জানালেন মাহি।

শনিবার (২২ অক্টোবর) রাতে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনো টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি। ‘ এই ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসা, হাসি আর ডানা মেলা প্রজাপতির ইমো।

বাঙালির ঐতিহ্যবাহী রীতি অনুয়ায়ী, কোনো নারীর গর্ভবস্থার সাত মাসের মাথায় করা হয় এই ‘সাধ’ অনুষ্ঠান। কিন্তু তার আগেই মাহি এই ‘সাধে’র আয়োজন করেছেন। তাই হয়তো অভিনেত্রীর ক্যাপশন ছিলো, সময়ের আগেই ‘সাধ’ খেলেন তিনি।

এর আগে মা হতে যাওয়ার খবর জানিয়ে ফেসবুক পোস্টে মাহি লিখেছিলেন, ‘কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button