ভূরাজনীতি

সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

রাজনৈতিক ও বৈশ্বিক সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন বছরেও (২০২৩ সালে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতা শেষে নতুন বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, পলিটিক্স অব কনফ্রনটেশন এবং পলিটিক্স অব ডিনায়াল, যেটি বিএনপি এবং তার মিত্ররা চর্চা করে। সেই সাংঘর্ষিক ও নেতিবাচক রাজনীতির চ্যালেঞ্জসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সংকটময় বিশ্ব পরিস্থিতিতে, করোনা মহামারিতে থমকে যাওয়া বিশ্ব পরিস্থিতিতেও গত দুই বছর যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, এ বছরও (২০২৩ সালে) তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ্।

Related Articles

Leave a Reply

Back to top button