অন্য খবর

সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন কাজল

ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল, অবশেষে আজ বিয়ের পিঁড়িতে বসছেন ।

করোনা মহামারির কারণে অনেকটা অনাড়ম্বরভাবে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিততে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন । মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ি। তার বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

 

এরইমধ্যে কাজল ও তার হবু বর গৌতম কিছলুর বাগদান সম্পন্ন হয়েছে। সম্প্রতি দুশেরা উপলক্ষ্যে কাজল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এনেছেন তার ও গৌতমের কিছু ছবি।

কাজলের হবু বর গৌতম মূলত একজন ব্যবসায়ী। একই সাথে তিনি একজন সফল উদ্যোক্তা এবং তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button