বাংলাদেশ

সন্ধ্যায় শেষ হবে বইমেলা

করোনার কারণে অমর একুশে বইমেলা প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত।

বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

 

Related Articles

Leave a Reply

Back to top button