স্পোর্টেইনমেন্ট

সতীর্থদের জন্য মেসির সারপ্রাইজ

সতীর্থদের জন্য ব্যতিক্রমী এক পুরস্কার দিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন তিনি। খবর: দ্য সান।

বুধবার (১ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্বর্ণ দিয়ে তৈরি এসব আইফোনের পেছনে মেসির খরচ হবে এক লাখ ৭৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা।

এরই মধ্যে আইফোনগুলোর ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন। ছবিতে দেখা যায়, সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, প্রত্যেকের ফোনে আলাদা আলাদা করে নাম লিখা। রয়েছে জার্সি নম্বর। বড় করে লিখা বিশ্ব চ্যাম্পিয়ন ২০২২।

সতীর্থদের উপহার দেয়ার পাশাপাশি নিজের জন্যও সোনায় মোড়ানো আরেকটি আইফোন কিনেছেন মেসি।

একটি সূত্রে বরাত দিয়ে দ্য সান বলছে, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন। সেই জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ।

মার্চে জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলার সময় সেগুলো সবার হাতে হস্তান্তর করার কথা রয়েছে মেসির।

Related Articles

Leave a Reply

Back to top button