বাংলাদেশ

সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

২০২১-২২ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার। যা চলতি অর্থবছরের চেয়ে ১ হাজার ৭০০ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেটি ঘোষণায় এ কথা বলেন।

ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোট ৩৭ হাজার ১ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরমধ্যে সঞ্চয়পত্র থেকে নেবে ৩২ হাজার কোটি টাকা। অন্যান্য খাত থেকে ৫ হাজার ১ কোটি টাকা।

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button