স্পোর্টেইনমেন্ট

ছোটদের দুই বিশ্বকাপ বাতিল করল ফিফা

২০২১ সালে বয়সভিত্তিক দু’টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিল ফিফা।কারণ বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

ছেলেদের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ বাতিল ঘোষণা করেছে ফিফা। ২০২১-এর পরিবর্তে ২০২৩ সালে হবে এই দু’টি বিশ্বকাপ। ফিফা কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে দু’টি বিশ্বকাপের আয়োজক দেশের নামও ঘোষণা করেছে ফিফা।

ছোটদের দু’টি বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি মহিলাদের বিশ্বকাপের জন্য স্লট রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ২০১৯-এ বিস্ময়কর সাফল্যের পর গত বছর ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের করার সিদ্ধান্ত নিয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button