বাংলাদেশ
দুদক কর্মকর্তাদের বৈশাখী ভাতা করোনা তহবিলে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা কর্মচারীদের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করা হয়েছে।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান।
তিনি বলেন, দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুই কমিশনার, সচিবসহ সকল স্তরের কর্মকর্তাদের ২০২০ সালের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্ত মোতাবেক গতকাল বুবধার বৈশাখাী ভাতার ১৯ লাখ ১২ হাজার ৪০০ টাকার চেক প্রধানমন্ত্রীর করোনা তহবিলে জমা দেওয়া হয়েছে।
সম্প্রতি করোনাতে আক্রান্ত হয়ে দুদকের এক পরিচালক জালাল সাইফুর রহমান মৃত্যু বরণ করেন।



