অন্য খবর

শুটিংয়ে হঠাৎ অসুস্থ পরীমনি, হাসপাতালে ভর্তি

আলোচিত চিত্রনায়িকা পরীমনি, সিনেমার শুটিং চলাকালে স্পটেই অসুস্থ হয়ে পড়েছেন।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। ​গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন পরীমনি।

বৃহস্পতিবার ভোররাতের দিকে করোনার উপসর্গ নিয়ে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে ‘মা’ সিনেমার শুটিংয়ে জন্য গাজীপুরের শালনায় গিয়েছিলেন পরীমনি। পরদিন সকাল থেকেই শুটিং শুরুর কথা। কিন্তু এর আগেই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। তার মধ্যে করোনার উপসর্গ তথা জ্বর, কাশি দেখা দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button