অন্য খবর

শাহরুখপুত্রকে খোলা চিঠি দেয়ায় হৃতিকের উপর ক্ষেপলেন কঙ্গনা

মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখপূত্র আরিয়ান খানের বিষয়টি নিয়ে বলিউডে চলছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। বলিউডের একাধিক সেলেব্রেটি শুরু থেকেই সমর্থন করেছেন আরিয়ান খানকে। পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খানের।

সেই ধারাবাহিকতা (৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে শাহরুখপুত্রকে খোলা চিঠি লিখেছেন হৃতিক রোশন। হৃতিকের এ খোলা চিঠি দেয়াতে ইনস্টাগ্রামে ‘মাফিয়া পাপ্পু’ বলে সম্বোধন করেছেন কঙ্গনা রানাওয়াত।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে হৃতিক লেখেন,

“জীবনটা বড় অদ্ভুত, অনিশ্চিত। আর তাই তো এত সুন্দর। জীবন তোমার দিকে বার বার চ্য়ালেঞ্জ ছুঁড়বে। কিন্তু ভগবান তাঁকেই এই চ্যালেঞ্জ দেয়, যাঁর এটা গ্রহণ করার ক্ষমতা রয়েছে। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে এই কারণেই। কারণ তিনি জানেন, এত কোলাহলের মাঝেও তুমি হারবে না। আমি জানি এই সময় তোমার মধ্য়ে ঠিক কী চলছে। রাগ, ক্ষোভ, সংশয়। এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, নিজের ভিতরের নায়ককে তুলে ধর। কিন্তু ভুলেও নিজের মধ্য়ে থেকে ভালবাসাটা দূর হতে দিও না…. আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আরও বড় হও। দেখবে আজকে যে জটিলতা রয়েছে, পরে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। নিজেকে শক্ত রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। আশার আলো খুব শীঘ্রই তোমাকে আলোকিত করবে।

হৃতিকের খোলা চিঠিকে ‘মাফিয়া পাপ্পু’ বলে সম্বোধন করে কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে লিখেন, আরিয়ান খানকে বাঁচাতে মাফিয়া পাপ্পু এসেছে… আমরা সবাই ভুল করি কিন্তু সেগুলিকে গ্লোরিফাই করি না, আমার বিশ্বাস এই ঘটনা আরিয়ানের কাছে শিক্ষামূলক হবে এবং ভুল কাজের পরিণাম কী হতে পারে তা বোঝাবে। আশা করছি এই ঘটনা আরিয়ানকে পালটে দেবে এবং তাঁকে আরও ভাল ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবে। খারাপ সময়ে কারও বিষয়ে গসিপ করা যেমন ঠিক নয়, তেমনই কোনও অপরাধই হয়নি এমন প্রবোধ কাউকে দেওয়াও অপরাধের সমান।”

এদিকে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) জামিন মেলেনি শাহরুখপূত্র আরিয়ান খানের। আদালত ১৪ দিনের জন্য তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত শুনানিতে আগামী ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কিন্তু এনসিবি হেফাজতে নয়, আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে কোভিড রিপোর্ট না থাকায় শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকছেন আরিয়ান।

Related Articles

Leave a Reply

Back to top button