বাংলাদেশ

শাল্লায় হামলার ঘটনার প্রধান আসামি স্বাধীন গ্রেফতার

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় ভাঙচুরের ঘটনায় মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেফতার করেছে ।

শুক্রবার রাতে দেড়াটার দিকে স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্বাধীন মেম্বার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।

উলেক্ষ, গত সোমবার জেলার দিরাই উপজেলা শহরে আয়োজিত এক সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। পরে মামুনুল হককে নিয়ে ঝুমন দাস নামের নোয়াগাঁও গ্রামের এক যুবক ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন। এ পোস্টকে কেন্দ্র করে ওই গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে মঙ্গলবার রাতে ওই গ্রামের লোকজন ঝুমনকে পুলিশে দেন।

পরে বুধবার সকালে ওই গ্রামের আশেপাশের লোকজন ও আশেপাশের উপজেলা থেকেও হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে এসে নোয়াগাঁও গ্রামে এসে মানুষের বাড়ি ও মন্দিরে হামলা চালায়।

Related Articles

Leave a Reply

Back to top button