অন্য খবর

শপথ নিলেন রিয়াজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জনপ্রিয় নায়ক রিয়াজ।

আজ বুধবার শিল্পী সমিতির স্টাডি রুমে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান ও কেয়া। তারা রিয়াজকে শুভেচ্ছা ও ভালোবাসার বারতায় বরণ করে নেন শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এরপর নানা কারণেই বেশ সরব হয়ে ওঠে এই নির্বাচন। বিশেষ করে সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে।

তবে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। কিন্তু কমিটির নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনার পদত্যাগ করায় রিয়াজ এই সুযোগ পেলেন। গত ২৬ মার্চ রোজিনার পদে রিয়াজকে দেওয়া হয়।

সেই প্রেক্ষিতে আজ নতুন কমিটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button