বিশ্ব

ফিলিপাইনে প্রেসিডেন্ট পদে জয়ী মার্কোস

ফিলিপাইনের প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র । তিনি দেশটির সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ মার্কোসের ছেলে ।

সোমবারের (৯ মে) ভোটে ৬৪ বছর বয়সী মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট। এর মাধ্যমে ৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিলে এলো দেশটিতে। [ সূত্র: নিক্কেই এশিয়া। ]

ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সোমবার (৯ মে)। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর আগে লাখ লাখ মানুষ কেন্দ্রে হাজির হন তাদের পছন্দের নেতাকে বেছে নিতে। এবার রেকর্ড পরিমাণে ৬ কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন।

সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকীরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন।

Related Articles

Leave a Reply

Back to top button