বাংলাদেশ

লতার মৃত্যুতে বাংলাদেশের শোক

প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শোক বার্তায় বলা হয়, কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর সমবেদনা।

যিনি সঙ্গীতে তার অতুলনীয় অবদানের জন্য ভারতের, উপমহাদেশ ও বিশ্বের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তার বিদেহী আত্মার চিরশান্তির জন্য আমাদের প্রার্থনা।

প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রোববার সকালে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

Related Articles

Leave a Reply

Back to top button