বাংলাদেশ
বায়ুদূষণে ঢাকা ১৩তম, শীর্ষে জোহানেসবার্গ

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এদিকে, রাজধানী ঢাকার অবস্থান ১৩তম। শনিবার (১৭ জুন) সকাল ৮টা ৪১ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা জোহানেসবার্গের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ১৬১ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ১৫৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৯৮ অর্থাৎ ঢাকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।



