বাংলাদেশভূরাজনীতি

লকডাউন বাস্তবায়নে প্রস্তুত ডিএসসিসি: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা প্রস্তুত, লকডাউন বাস্তবায়নে এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গত ১৬ জুন নগরভবনে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়নবিষয়ক ডিএসসিসির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সেখানে মেয়র তাপস বলেন, সুনির্দিষ্ট এলাকা চিহ্নিন্ত করার পর ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে আমরা সুনির্দিষ্ট এলাকা লক ডাউন করতে পারবো। কিন্তু এর আগে আমাদেরকে সুনির্দিষ্ট ম্যাপিং পেতে হবে। আমরা আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে নির্দিষ্ট কোন এলাকা লকডাউন করতে হবে এটার তালিকা আমরা পেয়ে যাবো। এরপর আরও ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আমরা সেই নির্দিষ্ট এলাকা লক ডাউন করতে পারবো।’

এর আগে চলমান করোনা ভাইরাসে আক্রান্তের হার বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোন সাম্প্রতি চিহ্নিত করে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকার ৪৫টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে তা লকডাউনের সুপারিশ করেছিল। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button