বাংলাদেশ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ আজ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সকাল ৯টা ২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১।
নিজামুদ্দিন আহমেদ জানান, এটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর। ভুমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে।
এদিকে, ৫.২ মাত্রার কম্পন অনুভূত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে।



