অন্য খবর

‘রেহানা মরিয়ম নূর’ পাচ্ছে আনকাট ছাড়পত্র

আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পাচ্ছে

অক্টোবরের শেষ সপ্তাহে এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

সম্প্রতি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘রেহানা মরিয়ম নূর’।

গতকাল বুধবার দেখার পর কোনো সংশোধনী ছাড়াই ছবিটি প্রদর্শনের উপযোগী বলে মত দিয়েছেন বোর্ডের প্রত্যেক সদস্য।

সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক গণমাধ্যমকে জানান, বুধবার বিকেলে চলচ্চিত্রটি দেখেছেন বোর্ডের সদস্যরা। দেখার পর ছবিটি আনকাট পাস করেছেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল এ সিনেমাটি।

Related Articles

Leave a Reply

Back to top button