ভূরাজনীতি

রিজভীর দায়িত্ব পেলেন প্রিন্স

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়।

হার্ট অ্যাটাকের পর রিজভী এখন ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।

চিঠিতে বলা হয়, ‘রিজভী সুস্থ না হওয়া পর্যন্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার দলীয় কার্যালয়ে অফিসও করেছেন।’

সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ বিভাগের দলের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি দলের কেন্দ্রীয় সহ-দফতর ও সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button