ভূরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আগ্রহ নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে তাদের দলের কোনো আগ্রহ নেই।

তিনি বলেন, ‘এই সরকার কী করছে বা করছে না, সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

শনিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়নের বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের এ সংবাদ সম্মেলনের উদ্দেশ্য শনিবার ইউনিয়ন পর্যায়ে তাদের দলের দেশব্যাপী পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা ও বাধার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা।

খন্দকার মোশাররফ বলেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে তারা চিন্তিত নন, কারণ তাদের মূল ফোকাস এখন সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানসহ তাদের ১০ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের দিকে।

Related Articles

Leave a Reply

Back to top button