স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপে যুবাদের হার

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে একের পর এক হারে  টুর্নামেন্টের অস্টম দল হয়ে বিদায় নিতে হলো বাংলাদেশের যুবাদের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে হারে টাইগার যুবারা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও প্রান্তিক নওরোজ নাবিলের জুটি থেকে আসে ৫৭ রান। ৩১ বলে ২৯ রান করে রবিনের বিদায়ের পর ভাঙ্গে জুটি। এরপর ব্যাট করতে নেমেই ১ রান যোগ করতেই উইকেট হারান আইচ মোল্লা।

মাত্র ১৫ রানের জুটি গড়েই বিদায় নেন নাবিল। ৫১ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যাট করতে নামা মোহাম্মদ ফাহিম কিছুক্ষণ থিতু হয়ে ৩৬ রানের ইনিংস খেলে বিদায় নেন। পঞ্চম উইকেটে আরিফুলকে সঙ্গ দিয়ে ১১৭ রানের দারুণ জুটি গড়েন মেহেরব হোসেন অহিন। ৩৬ রান করে মেহরব বিদায় নিলে ভাঙ্গে জুটি।

মেহরবের বিদায়ের পর আর কেউই উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেনি। তবে একপ্রান্তে থিতু হয়ে ব্যাট করে টানা দ্বিতীয় শতকের দেখা পান আরিফুল। ৯ চার ও ৩ ছয়ে ১০৩ বলে ১০২ রান বিদায় নেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯৩ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মাপাকা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জেড স্মিথকে হারায় দক্ষিণ আফ্রিকা।৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র প্রোটিয়ারা, পায় ২ উইকেটের জয়।

Related Articles

Leave a Reply

Back to top button