স্পোর্টেইনমেন্ট

রোহিতের নৈপুণ্যে কলকাতার হার

কলকাতা নাইট রাইডার্সকে ৪৯  রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের বিরুদ্ধে ১৯৬ রান তাড়া করতে নেমে ২০ ওভার ৯ উইকেটে ১৪৬ রান তুলে দীনেশ কার্তিকেরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। ওপেনার রোহিতের ৮০ রানের সুবাদে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় মুম্বাই।

১৯৫ রান তাড়া করতে গিয়ে মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছে শাহরুখ খানের দলটি। মুম্বাইর ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, জাসপ্রিত বুমরাহ ও রাহুল চাহার ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন কিরেন পোলার্ড। ম্যাচসেরা নির্বাচিত হন রোহিত শর্মা।

Related Articles

Leave a Reply

Back to top button