বাংলাদেশ

রাত পোহালেই পদ্মা সেতুতে ছুটবে ট্রেন, কমলো ভাড়া

সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে। এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। রেলপথে রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের।
বুধবার (১ নভেম্বর) ট্রেন চলাচল শুরু হবে। এবং নতুন পথের ভাড়াও চূড়ান্ত করা হয়েছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চালু হওয়া রেলসেবায় ভাড়া কমে এখন ননএসি চেয়ারের ভাড়া ২৩৫ টাকা। প্রস্তাব করা হয়েছিল ৩৫০ টাকা। ভাড়া কমল ১১৫ টাকা। আর ঢাকা থেকে খুলনার নন এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিনিয়র প্রকৌশলী প্রদীপ কুমার সাহা বলেন, বুধবার রাত পৌনে ১০টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১৮ মিনিটে প্রথম ট্রেনটির পদ্মা সেতু অতিক্রম করার কথা রয়েছে। সিডিউল অনুযায়ী ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। ফিরতি পথে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বৃস্পতিবার সকাল সোয়া ৮টায় কমলাপুর থেকে রওনা হয়ে পদ্মা সেতু অতিক্রম করবে সকাল ৮টা ৫৮ থেকে ৯টা ৯ মিনিটে। সিডিউল অনুযায়ী, ট্রেনটি খুলনা পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।
বৃহস্পতিবার দুপুর ১টায় যশোরের বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস রওনা হয়ে পদ্মা সেতু অতিক্রম করবে সন্ধ্যা ৭ টা ৪৭ থেকে ৭ টা ৫৮ মিনিটে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত পৌনে ৯টায়। পরবর্তীতে মধুমতি এক্সপ্রেস রাজশাহী-ঢাকা ও নকশীকাঁথা এক্সপ্রেস ঢাকা-খুলনা রুটে পদ্মা সেতু হয়ে চলাচল করবে।

Related Articles

Leave a Reply

Back to top button