বাংলাদেশ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-অটোরিক্সা-প্রাইভেটকার ত্রিমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য এবং একজন থ্রি হুইলারের চালক রয়েছেন।

বুধবার (০১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মশিরন বিবি (৬০), মরিয়ম (৪০), ইউসুফ (৬), নয়ন (৯), শিলা (২০) এবং থ্রি-হুইলার চালক মো. নাসির (৩৫)।

এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, সকাল ৯টার দিকে কালুখালী ফায়ার সার্ভিসের সামনে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠানো হয়।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ’সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button