স্পোর্টেইনমেন্ট

বাংলাওয়াশ সিরিজে টানা ৪ হার, যা বললেন সাকিব

বাংলাওয়াশ সিরিজের সবকটি তথা টানা চার ম্যাচ হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, ত্রিদেশীয় সিরিজটা টাইগারদের জন্য বেশ কঠিনই ছিল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতি ম্যাচেই দলে উন্নতি দেখছেন তিনি, যা আসন্ন বিশ্বকাপে ইতিবাচক প্রভাব ফেলবে।

পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে সাকিব বলেন, ‘এ সিরিজটি আসলেই বেশ কঠিন ছিল (আমাদের জন্য)। তবে আমরা আজ আমাদের সেরা খেলা খেলেছি। শেষ ওভারে ব্যাট হাতে আমরা আরও বেশি রান করতে পারতাম। আমরা যে অবস্থানে ছিলাম আমরা আরও বেশি রান করতে পারতাম। আমরা মাঝের ওভারগুলোতে ভালো খেলেছি, যা এতোদিন হচ্ছিল না।’

৪২ বলে ৬৮ রান করা খুশি নন সাকিব। কারণ নিজের বোলিংটা ভালো হয়নি।

এ খেলার মাধ্যমে আমরা বিশ্বকাপের পরিকল্পনা সম্পর্কে এখন বেশ পরিষ্কার বলেও জানান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button