বাংলাদেশভূরাজনীতি

খালেদা জিয়ার দুই মামলায় চার্জ শুনানি ২৮ মার্চ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে মানহানির দুই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১৪ মার্চ) কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর বিচারক আসাদুজ্জামানের আদালত নতুন এ দিন ধার্য করেন।

এদিন মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় সময়ের আবেদন করেন তার আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিত বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

Related Articles

Leave a Reply

Back to top button