বাংলাদেশ

যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-তিতাস জানিয়েছে, আজ শনিবার রাজধানীর কিছু এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য ২১ মে (শনিবার) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএসএইচ পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সেসঙ্গে তিতাস আরো জানিয়েছে, আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

Related Articles

Leave a Reply

Back to top button