বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে তৈয়বুর রহমান টনির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিদায়ী কমিটির উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

২৫ অক্টোবর রবিবার, এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক তৈয়বুর রহমান টনি সব সময় যৌবন ও তারুণ্যের প্রতীক ছিলেন। দলের জন্য তার উদ্যোগ ছিল প্রশংসনীয়।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তৈয়বুর রহমান টনি রবিবার ঢাকায় জিগাতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

Related Articles

Leave a Reply

Back to top button