বিশ্ব

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো কোভিডের দ্বিতীয় ভ্যাকসিন

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ভ্যাকসিন।

শনিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম (বিবিসি) এ প্রতিবেদন জানিয়েছে।

 

মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর পরিপ্রক্ষিতে শুক্রবার (১৮ ডিসেম্বর) এফডিএ টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়।

বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button