বাংলাদেশবিশ্ব

যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে মুক্ত হলো বাংলাদেশ

যুক্তরাজ্য রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম সরানোর ঘোষণা দিয়েছে। যা কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। এর ফলে ২২ সেপ্টেম্বর থেকে কোনো বাংলাদেশি নাগরিককে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে আর থাকতে হবে না।

শনিবার যুক্তরাজ্যের পরিবহন সচিব গ্রান্ট শ্যাপস এ তথ্য জানান।

করোনা সংক্রমণ কমে যাওয়ায় প্রায় সাড়ে চার মাস পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বাংলাদেশ ছাড়াও আরও সাতটি দেশকে রেড লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এগুলো হলো- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, ওমান ও কেনিয়া।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় জানান, ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট (রেড লিস্ট)-মুক্ত করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button