অন্য খবর

যশের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন নুসরাত

যশের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন নুসরাত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) ছেলে সন্তানের মা হয়েছেন।

এই সন্তানের বাবা কে? এ উত্তর না দিলেও অন্তঃসত্ত্বা থাকাকালীন নুসরাতের দেখা-শোনা করা থেকে সন্তান জন্ম দেয়ার সময় যশের পাশে থাকায়, অনেকেই ধরে নিয়েছেন নুসরাতের পুত্রের বাবা যশ।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনায় বিষয় হয়ে দাঁড়িয়েছে, ‘ছেলের নাম কী রাখবেন নুসরাত জাহান?’

জানা গেছে, যশের (Yash) নামের ‘Y’ অক্ষর দিয়ে নুসরাতের সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে। নুসরাতের ছেলে সন্তানের নাম ‘ঈশান’, ইংরেজিতে (Yishaan)।

পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমের মাধ্যমে ছেলের জন্য দোয়া চেয়েছেন নুসরাত। এ অভিনেত্রী বলেন, আপনাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছায় আমার সন্তান ভালোভাবে জন্ম নিয়েছে। আশীর্বাদ করবেন সে যেন ভালো মানুষ হয়।’

Related Articles

Leave a Reply

Back to top button