বাংলাদেশ

মেয়ে থেকে ছেলেতে রূপান্তর!

টাঙ্গাইলের গোপালপুরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। ১৫ বছর বয়সী লাবনী আক্তার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ জিসান। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া লাভলী আক্তারকে এক নজর দেখতে প্রতিদিন দূর-দুরান্ত থেকে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নে নঠুরচর পশ্চিমপাড়া গ্রামে। শুক্রবার (৮ অক্টোবর) এলাকায় এ বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বেশ কয়েক দিন আগেই তার শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায়।

লাবনী আক্তারের বাবা লাভলু মিয়া জানান, তার মেয়ের এবার মির্জাপুর বিএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিনি স্ত্রীর কাছ থেকে তার মেয়ের ছেলে হিসেবে রূপান্তরের বিষয়টি জানতে পারেন।

তিনি আরও জানান, লাবনী প্রথমে তার মাকে বিষয়টি জানায়। ছেলেতে রূপান্তরিত হওয়ার পর তার নাম রেখেছেন আব্দুল্লাহ জিসান।

লাবনী আক্তার জানান, সে চার-পাঁচ মাস আগে এমন কিছু ঘটছে বলে বুঝতে পারেন। কিন্তু লোক-লজ্জায় তখন কিছু বলতে পারেননি।

লাবনী আক্তারের মা পারভিন আক্তার জানান, ছয় মাস আগে লাবনীর বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়েতে অসম্মতি জানায় লাবনী। সে তার রূপান্তরিত হওয়ার ঘটনাটি জানায়।

তিনি আরও বলেন, ‘আল্লাহ তার মেয়েকে ছেলে বানিয়ে দিয়েছেন। আগে আমাদের দুই মেয়ে ছিল। এখন এক ছেলে ও এক মেয়ে হওয়ায় আমরা খুবই খুশি।’

লাবনীর ইচ্ছা সে এখন থেকে মাদ্রাসায় লেখাপড়া করবে।

Related Articles

Leave a Reply

Back to top button