বাংলাদেশ

মেডিকেলের প্রশ্ন ফাঁস, ৭ চিকিৎসকসহ গ্রেফতার ১২

সাত চিকিৎসকসহ ১২ জনকে, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান, শনিবার (১২ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সাতজন চিকিৎসকসহ প্রশ্নফাঁসকারী চক্রের মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

তিনি আরো জানান, রোববার (১৩ আগস্ট) দুপুরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া মালিবাগে অবস্থিত সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত গণমাধ্যমকে জানাবেন।

Related Articles

Leave a Reply

Back to top button