বাংলাদেশ

মুজিববর্ষ উপলক্ষে আজ থেকে সংসদের বিশেষ অধিবেশন

আজ রবিবার সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন । এটি হবে একাদশ সংসদের দশম অধিবেশন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) নং দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। এর মধ্য দিয়ে করোনা পরিস্থিতির মধ্যে আরো একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই অধিবেশনের আহ্বান করা হয়। গত মার্চ মাসে অধিবেশনটি হওয়ার কথা থাকলেও করোনার প্রভাবে তখন তা স্থগিত করা হয়।

এই অধিবেশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর ওপর বিশেষ আলোচনা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা আছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button