বাংলাদেশ

মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারার মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর অন্যতম সহচর, পাঁচবারের সংসদ সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিণী, একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা, মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পিকার মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মাগুরার নিজ বাসভবনে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

এছাড়া মনোয়ারা জামানের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button