স্পোর্টেইনমেন্ট

মিরপুর শেরে বাংলায় শ্রীধরন শ্রীরাম

বিমানবন্দরে নেমে সরাসরি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গেলেন, জাতীয় দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম।

আজ রোববার দুপুরে বিমানবন্দরে নামেন ভারতীয় এই কোচ। বাংলাদেশ দলের সঙ্গে এশিয়া কাপ থেকেই কাজ শুরু করবেন শ্রীধরন শ্রীরাম। বিসিবির সঙ্গে তার চুক্তি অক্টোবর–নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

আসন্ন এশিয়া কাপ থেকে শুরু হবে বাংলাদেশের হয়ে শ্রীরামের কোচিংয়ের যাত্রা।

অস্ট্রেলিয়ায় আবাস গড়া শ্রীরাম অবশ্য ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তেমন পরিচিত নন। ২০০০ থেকে ২০০৪ অব্দি ভারতের হয়ে খেলেছেন আটটি ওয়ানডে। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন ১৮ বছর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.৯৯ গড়ে তার রান ৯ হাজার ৫৩৯, বাঁহাতি স্পিনে তুলেছেন ৮৫ উইকেট।

তারপর থেকেই জড়িয়ে আছেন ক্রিকেট কোচিংয়ে। অস্ট্রেলিয়া ‘এ’ দলে কোচ হিসেবে কাজ করেছেন। অস্ট্রেলিয়া ‘এ’ এবং জাতীয় দলের হয়ে কাজ করে অজিদের সাফল্য এনে দিয়েছেন তিনি। তিনি সহকারী কোচ থাকা অবস্থায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। অজিদের ছাড়াও আইপিএলেও কোচিং করিয়েছেন শ্রীরাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের কোচিং করিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button