বিশ্ব

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জাতিসংঘের

মিয়ানমার সেনা বাহিনীর ক্ষমতা দখলের চার মাস পর তাদের ওপর অস্ত্র-নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সূত্র: আল-জাজিরা

সেই সঙ্গে জান্তা সরকারের প্রতি নিন্দা-প্রস্তাবও গৃহীত হয়েছে।

জান্তা সরকারের কার্যক্রমের প্রতি নিন্দা প্রকাশ করে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবিলম্বে সকল সহিংসতা বন্ধ করুন।

শুক্রবার (১৮ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের ১১৯টি দেশ মিয়ানমারের ওপর অস্ত্রনিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন জানান।

শুধুমাত্র স্বৈর-শাসিত বেলারুশ মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে মত দেয়। এছাড়া চীন-রাশিয়াসহ মোট ৩৬টি দেশ এ প্রস্তাবে মতামত দেয়া থেকে বিরত ছিল।

মিয়ানমারের সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে।

 

Related Articles

Leave a Reply

Back to top button