বাংলাদেশ

মালিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে, রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায়।

শনিবার (৫ জুন) বিকেলে খিলগাঁও ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. রনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা টিনের ঘরে বসবাস করত। তাদের ঘরের গেট বিদ্যুতায়িত হয়। এ সময় গেট স্পর্শ করলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশুর নাম- ঝুমা (১২) ও সাবিনা (১০)। অপর ব্যক্তির নাম আবুল (৬৫)।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির সময় বাসার সামনের বিদ্যুতের খুঁটির উপর বজ্রপাত হয়। এতে তাদের টিনসেড বাসাটি বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজন অচেতন হয়ে পড়ে।

পরে ঢাকা মেডিকেলে সাবিনাকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুইজনকে মালিবাগ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button